Thursday, May 28, 2026
Thursday, May 28, 2026
Homeজাতীয়বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী।

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এসময় তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দলীয় নেতাকর্মী, এমপি, মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: