Saturday, August 29, 2026
Saturday, August 29, 2026
Homeখেলাআরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ডিমলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ডিমলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

মাদকে না বলি, মাদক ছেড়ে খেলাধুলায় সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন কতৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে আরাফাত রহমান কোকো নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ সময় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে তরুণ প্রজন্মেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়।

(২৯ মে শুক্রবার) রাতে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট হাই স্কুল মাঠে উদ্বোধন করে এই খেলার আয়োজন করা হয়। ক্রিকেট খেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টটি শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব গোলাম রব্বানী প্রধান। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব বদিউজ্জামান রানা, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হামিদুল ইসলাম, ও ডিমলা উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্রদলসহ স্থানীয় তরুণরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী প্রধান বলেন, আমরা জানি এই এলাকার অনেক সুনাম রয়েছে এবং জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে বালাপাড়া ইউনিয়নের সচেতন নাগরিকগনকে আহ্বান জানিয়ে তিনি আরো বলেন তরুণরা যেন, মাদক, জুয়া চাঁদাবাজি, সন্ত্রাসী পথে না যায় ও তরুণরা যেন সুন্দর সমাজ গঠন করতে পারে সেই লক্ষ্যে আপনারা প্রতিটি তরুণদের সাংস্কৃতিক অঙ্গনে দেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: