Saturday, August 29, 2026
Saturday, August 29, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু।

রাণীশংকৈলে ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঈদের দিনে মাছের খাবার দিতে গিয়ে পুকুরে ডুবে মোমিন আলী (২২) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন আলী রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার আজিজুর রহমানের ছেলে এবং ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, ঈদুল আযহার নামাজ শেষে বন্ধুদের সঙ্গে লিজ নেওয়া পুকুরে মাছের খাবার দিতে যান মোমিন। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যান তিনি। পরে সঙ্গীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে এসময় ঘটনা স্থলেই আর মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: