Saturday, May 30, 2026
Saturday, May 30, 2026
Homeখেলামাদককে না বলুন এই স্লোগানে ডিমলায় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

মাদককে না বলুন এই স্লোগানে ডিমলায় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

মাদককে না বলুন, মাদক ত্যাগ করুন এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলুন এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢাকা বাংলা কলেজের ছাত্র সিরাজের উদ্যোগে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে যুবকদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

(৩০ মে শনিবার) বিকেলে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতা হাজিয়ানির ডাঙ্গা মাঠে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। প্রিসিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিসিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব গোলাম রব্বানী প্রধান। এ সময় উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হামিদুল ইসলাম, এবং ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, ডিমলা উপজেলা ছাত্রদলের নেতা সেলিম ইসলাম সাগর, ও বালাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি হেলালসহ উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় যুবকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী প্রধান খেলোয়ার উদ্দেশ্যে বলেন, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে, প্রিয় যুবকরা ভাইয়েরা তোমরা এই এলাকার ভবিষ্যৎ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আমাদের ডিমলা উপজেলার ভবিষ্যৎ, তোমরা খেলাধুলার মাধ্যমে নিজেরাই নিজেকে প্রতিষ্ঠিত করো ও এই সমাজকে প্রতিষ্ঠিত করো, তিনি আরও বলেন, তোমরা যুবকরা খেলাধুলার মাধ্যমে মাদক জুয়া যত খারাপ কাজ আছে তা পরিত্যক্ত করো এবং পরিত্যক্ত করার অভ্যাস করো আজকে খেলাধুলা আছে বলেই এখনো যুব সমাজ টিকে আছে ও সংস্কার এই সাংস্কৃতিক যত বেশি থাকবে তত এলাকা প্রতিষ্ঠিত হবে এবং এলাকার সুনাম অর্জন হবে ও খেলাধুলার মাধ্যমে এলাকা থেকে মাদক, জুয়া চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, ঘুষসহ বিভিন্ন ক্যাসিনো খেলা থেকে আমরা যুবকরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: