Wednesday, June 3, 2026
Wednesday, June 3, 2026
Homeসারা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নীলফামারীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, গরমে জনজীবন অতিষ্ঠ।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা নীলফামারীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, গরমে জনজীবন অতিষ্ঠ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নীলফামারী জেলার সৈয়দপুরে।

বুধবার (৩জুন) সৈয়দপুর বিমানবন্দরের আবহায়া অফিস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে গত তিন থেকে ৩৭.৭ ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়া-কমা করায় তীব্র রোদসহ প্রচন্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার কারণে জন-জীবনে নেমে এসেছে চরম অতিষ্ঠ।সেইসাথে প্রচন্ড গরমের কারণে শিশু ও বয়স্করা গরমে নানারোগে আক্রান্ত হওয়া শুরু করেছে। ইতিমধ্যে দেশে এমনিতেই শিশুদের হাম রোগে অভিভাবকরা দিশেহারা অবস্থায় রয়েছেন। এদিকে নীলফামারী জেলার ৬ উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রচন্ড গরমে ঘন-ঘন পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়ছে মানুষেরা। গত (৩১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই নীলফামারী জেলায়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: