Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় বজ্রপাতে নিহত ১ আহত ১।

ডিমলায় বজ্রপাতে নিহত ১ আহত ১।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বজ্রপাতে রবিউল আলম (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সেরিনা বেগম(৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম ইসলাম নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। আহত গৃহবধূ সেরিনা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় নিজপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আলম ইসলাম। এ সময় পাশেই থাকা তাঁর এক প্রতিবেশী গৃহবধূ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ওই গৃহবধূকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: হাবিবুল্লাহ খান বলেন, আলমকে হাসপাতালে আনার পর তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, আহত গৃহবধূ সেরিনা বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় আছেন। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি তারা জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: