Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় পুকুরের পানিতে ডুবে দুই অবুঝ শিশু আপন চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু।

ডিমলায় পুকুরের পানিতে ডুবে দুই অবুঝ শিশু আপন চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের আপন দুই শিশু চাচাতো বোন এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো, রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। রোববার (৭ জুন) বিকালে পুকুরে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। অবুঝ দুই শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা মরহুম মোকলেসুর রহমানের দুই ছেলে রবিয়াল ও আউয়ালের চার বছর বয়সী দুই কন্যাসন্তান রুপাইয়া ও আশফিকা আজ বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না থাকায় একপর্যায়ে দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। পরে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই বাড়ির দুই ভাইয়ের দুটি অবুঝ শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: