Wednesday, August 5, 2026
Wednesday, August 5, 2026
Homeআইন আদালতরাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক।

রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৫ হাজার ২০০ টাকা এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ জুন) রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল রাতব্যাপী এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাণীশংকৈল থানার গোগর চৌরাস্তা এলাকা এবং পার্শ্ববর্তী পীরগঞ্জ থানার ভেবড়া এলাকায় দুটি পৃথক ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে মাদক চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১,৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬৫ হাজার ২০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আটককৃতরা হলেন—রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকার মৃত তৌহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৯), পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকার মৃত পেশান উদ্দীনের ছেলে ইমাম হোসেন (৫৬), রঘুনাথপুর এলাকার শেখ আহম্মদ আলীর ছেলে আরমান হোসেন (৩২), বথ পলিগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে পারভেজ হাসান রাজু (২৩) এবং একই এলাকার মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে তুহিনুর রহমান সোহেল (৩২)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল আমান বারী জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকযুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: