Thursday, June 11, 2026
Thursday, June 11, 2026
Homeজাতীয়ভারতের অবৈধ অনুপ্রবেশ পুশ-ইন মোকাবিলায় ডিমলা সীমান্তে বিজিবি প্রস্তুত।

ভারতের অবৈধ অনুপ্রবেশ পুশ-ইন মোকাবিলায় ডিমলা সীমান্তে বিজিবি প্রস্তুত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

ভারতের অবৈধ অনুপ্রবেশ পুশ-ইন ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার ভারতীয় সীমান্তঘেঁষা উত্তরের জেলা নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় পুশ-ইন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ শঙ্কায় সীমান্তজুড়ে বিজিবি স্থানীয় প্রশাসন বিশেষ নজরদারি ও টহল জোরদার করেছে।

উপজেলার বালাপাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক দিন ধরে সতর্কতামূলক কার্যক্রম চলছে। বালাপাড়া, ঠাকুরগঞ্জ, কালীগঞ্জ, থানারহাট, বার্নিরঘাট ও চরখড়িবাড়ী সীমান্ত ফাঁড়িতে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় বিজিবি স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাতভর পাহারার ব্যবস্থাও করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দেশের বিভিন্ন সীমান্তে সম্ভাব্য ‘পুশ-ইন-এর খবর ছড়িয়ে পড়ার পর ডিমলার সীমান্তসংলগ্ন জনপদেও উদ্বেগ দেখা দেয়। এরপর ইউনিয়ন পরিষদ, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উদ্যোগে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে এবং সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে দ্রুত প্রশাসন বা বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। বালাপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমাদের দায়িত্বাধীন সীমান্তে কোনো পুশইনের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: