Thursday, June 11, 2026
Thursday, June 11, 2026
Homeরাজনীতিপ্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর বিএনপির আনন্দ মিছিল।

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর বিএনপির আনন্দ মিছিল।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্ট এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি জিন্দাবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, স্বস্তি এবং চলমান বৈশ্বিক সংকট উত্তরণে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। একটি দেশের প্রকৃত অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার জন্য যে ধরনের দূরদর্শী পরিকল্পনার প্রয়োজন, এই বাজেটে তার পূর্ণ প্রতিফলন ঘটেছে। বৈশ্বিক নানা মন্দা এবং অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার যেভাবে সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে একটি উন্নয়নমুখী বাজেট পেশ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সব শ্রেণির মানুষের কল্যাণের কথা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান খাতকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। অতীতে বাজেট এলেই দেখা যেত সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করত। কিন্তু এবারের বাজেট সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত ও ব্যবসায়ী সমাজ—সব মহলেই স্বস্তি এনে দিয়েছে। এটি দেশের তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেট।
মিছিল ও সমাবেশে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আফজাল হোসেন ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, শামীম মজুমদার, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, মঞ্জুরুল হাসান মঞ্জু ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন, সাব্বির আহমদ ও জাহাঙ্গীর আলম জীবন, সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক সেকু, সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক- খুর্শেদ আহমদ খুশু, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সহ শিল্প বিষয়ক সম্পাদক – জমজম বাদশা, সহ কৃষি বিষয়ক সম্পাদক রাজিব কুমার দে, সহ শ্রম বিষয়ক সম্পাদক – খোকন ইসলাম, সহ মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য কাজী মুহিবুর রহমান, সুহেল আহমদ,মতিউর রহমান শিমুল, ইফতেখার আহমদ পাভেল, মোঃ হারুনুর রশিদ, জাকির হোসেন পারভেজ, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের সহ-সভাপতি কবির উদ্দিন, আবু হানিফ ও ডি এইচ খান মিশু, মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম রিপন ও মালেক বক্স-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: