
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলার ডিমলা উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন (শুক্রবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের বিজ্ঞানভিত্তিক নতুন নতুন ধারণা, স্টার্টআপ পরিকল্পনা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা তাদের বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ পরিকল্পনা এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, এবং নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ আফরোজা বেগম, সহকারী প্রোগ্রামার ব্যানবেইস মোঃ শাহানুর আলম, ডিমলা বি এম কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, এমপির পিএস মোঃ রফিক আজিজসহ গণমাধ্যম কর্মীরা ও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “একটি সমৃদ্ধ, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে এবং দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।



