Sunday, June 14, 2026
Sunday, June 14, 2026
Homeরাজনীতিরাণীশংকৈলে পৌর নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী আবুল কাশেমের নির্বাচনী সমাবেশ।

রাণীশংকৈলে পৌর নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী আবুল কাশেমের নির্বাচনী সমাবেশ।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আসন্ন রাণীশংকৈল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় নির্বাচনী মাঠ। ৫নং ওয়ার্ডে নিজের অবস্থান জানান দিতে ও ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক ও দক্ষিণ ভান্ডারা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম। পৌর নির্বাচনকে সামনে রেখে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ভোটার ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশে উপস্থিত সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী আবুল কাশেম। তিনি আনুষ্ঠানিকভাবে ৫নং ওয়ার্ড থেকে নিজের প্রার্থিতা ঘোষণা করেন এবং ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করেন। তিনি আরোও বলেন, আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে থেকে সমাজসেবা করে আসছি। আপনাদের সুখ-দুঃখে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। সেই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতেই আমি আপনাদের প্রতিনিধি হতে চাই। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবু তালেব, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মানিক, সমাজসেবক মোস্তফা হোসেন, আলেফুর রহমান আলেফ এবং ছাত্রদল নেতা মুনিরুজ্জামান মুন্না প্রমুখ।
সমাবেশে বক্তারা আবুল কাশেমের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকায় নানামুখী সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আপামর জনসাধারণের মাঝে তাঁর একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। তাই ৫নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আবুল কাশেমের কোনো বিকল্প নেই উল্লেখ করে বক্তারা তাঁর বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত নির্বাচনী সমাবেশে ৫নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, আবুল কাশেমের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: