Friday, June 19, 2026
Friday, June 19, 2026
Homeজাতীয়তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ডালিয়া তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন তিন মন্ত্রী।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ডালিয়া তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন তিন মন্ত্রী।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন সরকারের তিন মন্ত্রী দেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় তিন মন্ত্রী।

শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাট ও নীলফামারীর তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

​সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দুপুরে তিস্তা ব্যারাজ ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। এরপর তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করে। এ ছাড়া, পানিসম্পদ মন্ত্রণালয়, লালমনিরহাট, নীলফামারী জেলা প্রশাসক ও প্রশাসনের উচ্চপদের কর্মকর্তাসহ হাতীবান্ধ ও ডিমলা উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: