
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলায় ২০২৬-২৭এর বছরব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। এ সময় সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ডিমলা উপজেলায় নজরুল বর্ষের ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
এরই ধারাবাহিকতায় ডিমলা উপজেলা প্রশাসন ও ডিমলা উপজেলা বিএনপির যৌথ আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটা কবিতা, গান আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে এবং নজরুলের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা জোগাচ্ছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে।
নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা রইসুল আলম, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্নাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সংস্কৃতি কর্মী, শিক্ষক শিক্ষার্থী, ও সাংবাদিকসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।



