
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীতে নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০১আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও কেক কেটে নতুন এই সেন্টারের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, ড্যাবের জেলা আহবায়ক ডা. সোহেলুর রহমান সোহেল, পৌর সভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান আনিছসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। জেলা শহরের প্রধান ডাকঘর সংলগ্ন এলাকায় অবস্থিত এই ক্লিনিক আধুনিক মানসম্মত চিকিৎসা সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে।



