
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুঃস্থ ও অসচ্ছল পরিবারের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, সিনিয়র সহ-সভাপতি নুরনবী, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের জনকল্যাণমূলক এ উদ্যোগ দুঃস্থ ও অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিনের মাধ্যমে তারা নিজ এলাকায় আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে পারবেন। একই সঙ্গে এটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বাবলম্বী জীবন গঠনের পথকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১২৬ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর হাতে ১২৬টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।



