Friday, August 21, 2026
Friday, August 21, 2026
Homeরাজনীতিমহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় সভাপতির তাঁতীপাড়াস্থ বাসভবনে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।

এসময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সিলেট জেলা ওলামা দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশ, জাতি ও জাতীয়তাবাদী আন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় অন্যায় ও বিশৃঙ্খলা দূর করে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আশা করি, ওলামা দল আগামী দিনেও দলের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী নুরুল হক, প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও ওসমানীনগর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুল আমিন, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, কানাইঘাট উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ চৌধুরী, ওলামা দল নেতা মাওলানা আব্দুল হান্নান, ওলামা দল নেতা তাজ উদ্দিন, শামীম আহমদ লস্কর প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: