Saturday, August 22, 2026
Saturday, August 22, 2026
Homeসারা বাংলানজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ
সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’।

সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট, শনিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একাডেমির নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ ফরিদ আহমদ।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল একাডেমী সিলেটের প্রাণপুরুষ সাবেক সভাপতি ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক, একাডেমির সহ-সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি লে. মো. মনিরুল ইসলাম সহ-সভাপতি লোকমান আহমদ, সহ সভাপতি লিটন আহমদ,সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ মাসুম, সহ-সভাপতি মিলাদ বড় ভূঁইয়া, সহ-সভাপতি নিহার রঞ্জন দাস, সহ- সাধারণ সম্পাদক আব্দুল কাদির সমছু, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ আশরাফ আরমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সহ আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাজাহান আহমদ সাজু, পাঠাগার সম্পাদক মোঃ সুয়েজ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, সদস্য দেওয়ান মাহমুদ রাজা, জোবায়ের আহমদ জুবের, শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ রায়হান এইচ খান প্রমুখ।

পরিচিতি সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার বাতিঘর। তাঁর সাহিত্য, সংগীত এবং জীবনদর্শন শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের আজীবন অনুপ্রেরণা। সমাজে যখনই কোনো বৈষম্য, অনাচার ও মানবিক সংকটের সৃষ্টি হয়, তখনই নজরুলের কবিতা ও গান আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তি জোগায়। তাই নজরুলকে নতুন করে পড়া এবং তাঁর দর্শনকে বুকে ধারণ করা অত্যন্ত জরুরি। আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করতে পারি, তবেই একটি সমৃদ্ধ ও শান্তিময় সমাজ গঠন সম্ভব হবে। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চার বড় অভাব দেখা যাচ্ছে। অপসংস্কৃতির গ্রাস থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে নজরুল চর্চার কোনো বিকল্প নেই। আমরা কেবল কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। নজরুল একাডেমি, সিলেট এই অঞ্চলে নজরুলের সৃষ্টি ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজকে আরও বেগবান এবং আধুনিক রূপ দিতে বদ্ধপরিকর। নতুন এই কমিটির মাধ্যমে ‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে নজরুল একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় আগামী ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় নজরুল বর্র্ষ উদযাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: