Friday, September 4, 2026
Friday, September 4, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোট: কামাল সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক কাজল।

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোট: কামাল সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক কাজল।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশ ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন ও অর্থ সম্পাদক পদে কাজল হোসেন বিজয়ী হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাণীশংকৈল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, মোট ২ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৬৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে হাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।
সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সাধারণ সম্পাদক পদ ঘিরে। মোটরসাইকেল প্রতীক নিয়ে কামাল হোসেন ১ হাজার ৮৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তার হোসেন মুক্তা (ফুটবল প্রতীক) পান ৪৫৩ ভোট।

অন্যদিকে অর্থ বিষয়ক সম্পাদক পদে নির্ধারিত হয় শ্বাসরুদ্ধকর লড়াই। শেষ পর্যন্ত মাত্র ৪ ভোটের ব্যবধানে শেষ হাসি হাসেন কাজল হোসেন। মিক্সার মেশিন প্রতীকে তিনি পান ৭৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব হোসেন (কুন্নি প্রতীক) পান ৭৫৬ ভোট।

নির্বাচন পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনু। সরকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ভোটগ্রহণ পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ও ইউএনও কার্যালয়ের সিএ ফয়সাল।

দিনভর শ্রমিক ও ভোটারদের প্রাণবন্ত উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণ যেন মিলনমেলায় পরিণত হয়। বিজয় অর্জনের পর নবনির্বাচিত নেতারা শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও সাধারণ শ্রমিকদের কল্যাণে সর্বদা পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: