Friday, September 11, 2026
Friday, September 11, 2026
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে পানিবন্দী পরিবারের মাঝে ত্রান বিতরণ।

শিবগঞ্জে পানিবন্দী পরিবারের মাঝে ত্রান বিতরণ।

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ

শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পাকা ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যা কবলিত পরিবারের মধ্যে এ বিতরণ করা হয়।

পদ্মা নদীতে বন্যারপানি বৃদ্ধিতে পদ্মা নদীতীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার দুপুরে প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পাকা ইউনিয়ন পরিষদ চত্বরে পানিবন্দী পরিবারের মধ্যে ১১ মেট্রিকটন চাল ২৫০টি পরিবারের মাজে ১৫কেজি করে বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য খাবার স্যালাইন, সুপেয় পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: