Monday, September 14, 2026
Monday, September 14, 2026
Homeরাজনীতিদল থেকে সুবিধাবাদী আগাছা দূর করে বেঈমানমুক্ত বিএনপি গড়ার ঘোষণা দিলেন তুহিন।

দল থেকে সুবিধাবাদী আগাছা দূর করে বেঈমানমুক্ত বিএনপি গড়ার ঘোষণা দিলেন তুহিন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীতে জেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ সেপ্টেম্বর বিকেলে নীলফামারী সার্কিট হাউজে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব)-এর আহ্বায়ক ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে মতবিনিময় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো. সোহেল পারভেজ, মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সবাপতি মো. মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাসুদ চৌধুরীর পরিচালনায় সভায় জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন সভাপতির বক্তব্যে মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তিনি। মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয়ের কথা তুলে ধরে বলেন দলের ভেতরে থেকে দলের সাথে বেইমানি করে নীলফামারী বাসিকে ঠকিয়েছে ও দলের ভিতর থেকে যারা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত সেই সকল প্রকার সুবিধাবাদী আগাছা দল থেকে দূর করে এবং তাদের বাদ দিয়ে একটি ‘শুদ্ধ ও ঐক্যবদ্ধ বিএনপি নীলফামারীতে গড়ে তোলার নেতাকর্মীদের ঘোষণা দেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে কোন বাধাই আমাদেরকে প্রতিহত করতে পারবে না এবং ‘আমরা যদি কাদা ছোড়াছোড়ি করি তাহলে সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করবে না। সাধারণ মানুষ সমর্থন করবে, যখন আমরা সবাই একই সুরে কথা বলবো। আমাদের চলন, বলন, আচার ব্যবহার এমন হতে হবে যেন সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখতে পারে। সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ়করণ ও সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে রাজনৈতিক চক্রান্ত মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব মানুষকে নিয়ে পথ চলার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা আমাদের রাজনীতিতে, আমাদের আইডোলজিতে বিশ্বাস করে সেই সমস্ত মানুষকে নিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। যারা কোন প্রতিকুল পরিবেশে আত্মসমর্পণ করে না বা ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলায় না সে সমস্ত লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা এপর্যন্ত যে ধৈর্য্য ধরেছেন, নেতৃত্বের প্রতি যে আনুগত্য রয়েছে, সন্মান রয়েছে এটা অব্যাহত রাখবেন। ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থনে বিএনপি আবার ঘুরে দাঁড়িছে।

মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন কে নিয়ে নীলফামারীর বিএনপির নেতাকর্মীদের বলেন আপনাদের নেতা তুহিন সাহেব সব সময় চুপচাপ থাকে সে অনেক ভালো লোক আপনাদের নেতাকে দেখে কি বুঝা যায় আপনারা কোন সময় কি বুঝেছেন সে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম ম্যাডাম খালেদা জিয়ার ভাগিনা আপনাদের নেতা তুহিনের ভিতরে কোন অহংকার নাই সে অনেক ভালো লোক। সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন আমি ১৭ বছর এই এলাকায় যাওয়া আসা করছি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে কারো কাছে দুর্নাম শুনি নাই কাজেই আপনারা নীলফামারীতে অনেক ভালো নেতা পেয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: