Monday, September 14, 2026
Monday, September 14, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বসতবাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মেহেজাবিন মায়া নামের ১ বছর ৮ মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া হাজেরাদিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেজাবিন মায়া ওই এলাকার মোজাম্মেল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে শিশু মেহেজাবিন তাদের বসতবাড়ির পশ্চিম পাশের উঠানে আম গাছের নিচে খেলাধুলা করছিল। এ সময় শিশুটিকে রেখে তার বাবা গোসল করতে যান। গোসল শেষে বের হয়ে দেখতে পান, পাশেই থাকা হাজেরা দিঘি পুকুরের পানিতে শিশুটি ভেসে আছে। পরে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: