
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান আলী ।
এ সময় বক্তব্য দেন অত্র কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, জাহাঙ্গীর আলম, শাহআলম, দুলাল হোসেন, মাহবুব আলম, প্রশান্ত বসাক, সবুর হোসেন, নাসরিন আক্তার, সফিকুল ইসলাম শিল্পী, শিক্ষক প্রতিনিধি, কামাল হোসেন ও তৌহিদা পারভীন প্রমূখ।
এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ভর্তিকৃত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় অধ্যক্ষ জাকির হোসেন হেলাল
ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন এবং নতুন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন মেনে চলা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও ভালো আচরণ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।


