Thursday, October 15, 2026
Thursday, October 15, 2026
Homeআইন আদালতডিমলায় ২৫ হাজার সিএফটি পাথর ৫টি পাথর ভাঙার মেশিন জব্দ সহ একটি...

ডিমলায় ২৫ হাজার সিএফটি পাথর ৫টি পাথর ভাঙার মেশিন জব্দ সহ একটি ট্রাক আটক।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নীলফামারীর ডিমলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে ২৫ হাজার ৪০০ সিএফটি পাথর ও ৫টি পাথর ভাঙার ব্যবহৃত মেশিন জব্দ সহ পাথর পরিবহন করা ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়েছে।

অভিযানটি ১৪ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা টেপাখড়িবাড়ী ইউনিয়নে টাস্কফোর্সের মাধ্যমে পরিচালিত করে ভ্রাম্যমাণ আদালত, উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO মোঃ ইমরানুজ্জামান এর নেতৃত্বে সেই সময়ে টেপাখড়িবাড়ী ও গয়াবাড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এবং ২২ জন বিএসএফ সদস্যের একটি নিবেদিত দল ও বাংলাদেশ পুলিশের একটি শৃঙ্খলাবদ্ধ ইউনিট নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অবিচ্ছিন্ন সহায়তা প্রদান করেন। জানা গেছে, দীর্ঘ সময় ধরে তিস্তা নদীর টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৭টি সাইটে একটি শক্তিশালী গোষ্ঠী অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। পাথর উত্তোলন বন্ধ করেতে একটি টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫ হাজার সিএফটি পাথর জব্দ করা হয়। এছাড়া পাঁচটি পাথর ভাঙার মেশিন জব্দ সহ পাথর পরিবহনে ব্যবহৃত ৪০০ সিএফটি পাথরসহ একটি ট্রাক আটক করা হয়।

এই বিষয়ে, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO মোঃ ইমরানুজ্জামান বলেছেন, গোপন তথ্যের ভিত্তিতে টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৭টি পয়েন্টে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে একটি অভিযান পরিচালিত করা হয়েছে অভিযানের সময় পাঁচটি পাথর ভাঙার মেশিন এবং একটি ট্রাক সহ বিভিন্ন স্থান থেকে মোট ২৫ হাজার ৪০০ সিএফটি পাথর জব্দ করা হয় এই ঘটনাটির বিষয়ে ডিমলা থানায় একটি সাধারণ মামলা রেজিস্ট্রার করা হচ্ছে, এবং তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার জন্য অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ চালিয়ে যাবে ও অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলার এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: