Thursday, October 15, 2026
Thursday, October 15, 2026
Homeবিশেষ প্রতিবেদনঅবৈধ সার মজুদ রাখায় শিবগঞ্জে এক ব্যক্তিকে কারাদন্ড।

অবৈধ সার মজুদ রাখায় শিবগঞ্জে এক ব্যক্তিকে কারাদন্ড।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে পারভেজ প্রিন্স (২১) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। এ সময় অবৈধভাবে সার মজুদ রাখার প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুদ প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: