
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমসাময়িক কৃষি ও সুষ্ঠু সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে হবে। সারের সুষ্ঠু বণ্টন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম লাইলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলীফ, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষকদের সমস্যা, সার সরবরাহ ও সুষম ব্যবহার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


