Friday, October 23, 2026
Friday, October 23, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন।

ডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব একরামুল হক চৌধুরীর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২২ শে অক্টোবর দিবাগত রাত এক টা ৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না’লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। পরে আজ শুক্রবার ২৩ অক্টোবর বিকেল সাড়ে চার টায় উপজেলার কাঁকড়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাযা নামাজে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এবং উপজেলার দশটি ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী সহ ডিমলা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে দুই ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী সহ গুণগ্রাহী রেখে গেছে।

পরে মরহুমের জানাযা নামাজ ও দাফন এর শেষে মরহুমের আত্মার মাগফিরাত এর জন্য দোয়া কামনায় মহান আল্লাহ তাআলা কাছে বলেন তার জীবনের সমস্ত নেক আমল কবুল সহ আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং উনার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: