
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, এর আগে তিনি
মুন্সিগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন দায়িত্ব পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য মিলেছে।
এ ছাড়া বেশকিছু জায়গায় এসপি, উপ-পুলিশ কমিশনার পদেও পরিবর্তন করা হয়েছে।



