Thursday, November 5, 2026
Thursday, November 5, 2026
Homeরাজনীতিশিবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা, ঐক্যবদ্ধভাবে চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার আহ্বান।

শিবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা, ঐক্যবদ্ধভাবে চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার আহ্বান।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।

‘বিএনপির মধ্যে বিভাজন নয়, চেয়ারম্যান প্রার্থীর বিজয় চাই’—এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শ্যামপুরের হাজী মমতাজ মিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা আবু তালেব বলেন, দলীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই আজকের এ মতবিনিময় সভার আয়োজন। আমরা কোনো ধরনের দলীয় বিভাজনে বিশ্বাস করি না, ঐক্যে বিশ্বাস করি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুল ইসলাম হাবিলদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু ঈসা আনসারী রিয়াল।
সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
এ সময় সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান, ইউপি সদস্য সানাউল্লাহসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য