Saturday, November 7, 2026
Saturday, November 7, 2026
Homeরাজনীতিজাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬' উদযাপন উপলক্ষে ডিমলায় আলোচনা সভা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে ডিমলায় আলোচনা সভা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ৭ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’পালিত হয়েছে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নাসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা জনপ্রতিনিধি এবং শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীসহ বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য