Tuesday, November 10, 2026
Tuesday, November 10, 2026
Homeআইন আদালততিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, ঝুঁকিতে তিস্তা ব্যারাজ।

তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, ঝুঁকিতে তিস্তা ব্যারাজ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও প্রকাশ্যে পাথর লোড-আনলোড চলছে। প্রশাসন অভিযান চালালেও দুর্গম এলাকা ও সিন্ডিকেটের তৎপরতার কারণে এটি পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

বর্তমান পরিস্থিতি ও সমস্যা:

অবৈধ পাথর উত্তোলন:
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তিস্তা নদীর তলদেশ খুঁড়ে অবাধে পাথর তোলা হচ্ছে। কাঠের নৌকা দিয়ে পাথর তুলে নৌকা বোঝাই করে সেই পাথর মজুদ করা হচ্ছে নদীর কিনারে পরে সেইখান থেকে এনে ট্রাকে লোড করা হচ্ছে।

ঝুঁকিতে তিস্তা ব্যারাজ:
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, নদীর তলদেশ কেটে পাথর তোলায় নদীর গভীরতা নষ্ট হচ্ছে এবং তীব্র ভাঙন দেখা দিচ্ছে। এতে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ ও আশপাশের ২০টি গ্রাম হুমকির মুখে পড়েছে।

হামলার শিকার:
এর আগে প্রতিবাদ করতে গিয়ে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সদস্যরা পাথর সিন্ডিকেট চক্রের হামলার শিকার হয়েছেন। সেখানে টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিনও হামলার মুখে পড়েছেন।

সংশ্লিষ্ট প্রশাসন এর বক্তব্য:
প্রশাসন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানান, তথ্য পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, যন্ত্রপাতি জব্দ ও মামলা করা হচ্ছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা আবারও পাথর উত্তোলন শুরু করে। এ পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হলেও জামিনে বের হয়ে তারা আবার একই কাজে জড়িয়ে পড়ছে।

পানি সম্পদ মন্ত্রণালয়:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, জড়িত যেই হোক না কেন, তাদের শাস্তির আওতায় আনতে দুই জেলার প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হবে।

নদী রক্ষা আন্দোলন:
‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন’-এর কেন্দ্রীয় সদস্য সোহেল হাসান জানিয়েছেন, শুধু সাময়িক অভিযান চালিয়ে লাভ নেই; কারা পাথর উত্তোলনের নেতৃত্ব দিচ্ছে এবং কারা কিনছে—পুরো সিন্ডিকেটকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

মামলা:
ডিমলার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, অবৈধ পাথর কারবারিদের বিরুদ্ধে এ পর্যন্ত থানায় ১৫টি মামলা হয়েছে। বিভিন্ন মামলায় অনন্ত ১২ আসামি কে গ্রেফতার হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তারা আবারও অবৈধ পাথর উত্তোলনে জড়িয়ে পড়ে। এ কারণেই বারবার অভিযান চালিয়েও পরিস্থিতির খুব বেশি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য