Friday, October 9, 2026
Friday, October 9, 2026
Homeসারা বাংলাঅক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা।

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা।

লায়নিজমের মূল মন্ত্রই হলো নিঃস্বার্থ মানবসেবা।

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ষ্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়।
ডিস্ট্রিক্ট গভর্নর এর কল ‘অধিক হাতে অধিক সেবা’র উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের এর সভাপতিত্বে ও লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ইন্টারন্যাশনাল এর জিএটি এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি১, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ খন্দকার মাযহারুল আনোয়ার এমজেএফ।
বক্তারা বলেন, বিশ্বে লায়নিজমের সেবার সূর্য যেমন কখনো অস্ত যায় না, তেমনি আমাদের প্রিয় সিলেটেও লায়ন্সের সেবার সূর্য চিরউজ্জ্বল।
লায়নিজমের মূল মন্ত্রই হলো নিঃস্বার্থ মানবসেবা। সেবার এই মহান ব্রতকে সামনে রেখেই আজ আমাদের ডিস্ট্রিক্ট গভর্নরের অন্যতম প্রধান আহ্বান বা ‘কল’ “অধিক হাতে অধিক সেবা”।
আমরা যখন একা কাজ করি, তখন আমাদের সেবার পরিধি থাকে সীমিত। কিন্তু যখন আমরা বহু হাত একত্রিত করি, অনেকগুলো হৃদয়কে এক সুতোয় বাঁধি—তখন সেই সেবা রূপ নেয় এক বিশাল শক্তিতে। একটি হাত হয়তো কারো এক বেলার খাবারের ব্যবস্থা করতে পারে, কিন্তু শত শত একবদ্ধ হাত একটি পুরো সমাজের চেহারা বদলে দিতে পারে। “অধিক হাতে অধিক সেবা” ধারণার মূল সুরই এটি আমরা যত বেশি মানুষকে সেবা কার্যক্রমে যুক্ত করতে পারব, তত বেশি অসহায় ও আর্তপীড়িত মানুষের মুখে হাসি ফোটাতে পারব।
সিলেট লায়ন্স ফাউন্ডেশন যুগে যুগে মানবতার কল্যাণে অনন্য ভূমিকা রেখে এসেছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, দৃষ্টিদান, দুর্যোগে ত্রাণ বিতরণ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে লায়নদের পদচারণা সুস্পষ্ট। অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে আমাদের এই পথচলা যেন কেবল একটি সপ্তাহের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং এটি যেন পুরো বছরের সেবামূলক কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
আসুন, ডিস্ট্রিক্ট গভর্নরের এই আহ্বানকে বুকে ধারণ করে আমরা আরও বেশি হাতকে সেবার কাজে যুক্ত করি। সিলেটের প্রতিটি প্রান্তে লায়নিজমের আলোর দ্যুতি ছড়িয়ে দেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি১, বাংলাদেশের আইপিডিজি লায়ন ডা: একেএম সারওয়ার জাহন জামিল, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি১, বাংলাদেশের ফাস্ট ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর লায়ন রাফিকুল বারি, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি১, বাংলাদেশের ২য় ভাইস গভর্নর ফরিদা ইয়াসমিন।
কি নোট উপর বক্তব্য রাখেন, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, লায়ন গৌতম লাল দত্ত। আনুগত্য শপথ পাঠ করেন আমিন উদ্দিন আহমেদ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়ন ফজলুল বাছিত বেলাল।
সভাযাত্রায় লায়ন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি,
লায়ন্স ক্লাব অব সিলেট সিটি, লায়ন্স ক্লাব অব সিলেট রোজ, লায়ন্স ক্লাব অব সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি , লায়ন্স ক্লাব অব সুনামগঞ্জ অংশ গ্রহণ করে।
এছাড়াও ডিস্ট্রিক্ট গভর্নর বিভিন্ন ক্লাব উদ্যোগে রক্তদান, হুইল চেয়ার, খাদ্য সামগ্রী, ফ্রি চিকিৎসা সেবা, বৃক্ষরোপণ, বিল বোর্ডের উদ্বোধন করেন।
শোভাযাত্রায়, উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট’র সাবেক প্রেসিডেন্ট লায়ন ডা: মোস্তফা শাহজামান চোধুরী বাহার, লায়ন্স শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন হুমায়ুন কবির, লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন নুর আহমদ, লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, সাবেক প্রেসিডেন্ট লায়ন্স ইমরান আহমদ এমজেএফ, লায়ন্স ক্লাব অব সিলেটের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন সামন, সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর ভাইস-চেয়ারম্যান লায়ন শামসুল আলম খান, লায়ন চন্দন শাহা, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন আমিন উদ্দিন আহমেদ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন নাজনীন হোসেন ও লায়ন সানজিদা বেগম প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: