Tuesday, May 26, 2026
Tuesday, May 26, 2026
Homeআইন আদালত‎আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিং ‎।

‎আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিং ‎।

‎মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গোবিন্দ মল্লিক।

‎আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

‎মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় শহরের পশ্চিম বাজার, কুসুমবাগ এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের।

‎এসময় প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎মনিটরিং কার্যক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
‎আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই কার্যক্রম পরিচালনা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: