Tuesday, May 26, 2026
Tuesday, May 26, 2026
Homeরাজনীতিইনসাফ প্রতিষ্ঠা হউক ঈদের ডাক ---- বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

ইনসাফ প্রতিষ্ঠা হউক ঈদের ডাক —- বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সহ দেশ ও বিদেশের সর্বস্তরের নেতা কর্মি, অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেটের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান, ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি জননেতা মাহবুব চৌধুরী ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহায় পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের সকল অহংকার, হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতাকে কোরবানি দিয়ে সমাজ ও রাষ্ট্রে সাম্য, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা হউক ঈদের ডাক। ঈদের মূল শিক্ষা।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর দেশবাসীর রায়ে বিএনপি দেশের দায়িত্বভার নেয়ার পর শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের রাজনৈতিক অধিকার, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাহবুব চৌধুরী আরও বলেন, আমাদের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ। পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে দেশ ও প্রবাসে অবস্থানরত সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক শান্তি ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ত্যাগের মহিমায় সবার জীবন সুন্দর, নিরাপদ ও কল্যাণময় হয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: