Wednesday, September 9, 2026
Wednesday, September 9, 2026
Homeআইন আদালতএনসিপি'র নেতাদের সঙ্গে ডিমলা থানার নবাগত অফিসার ইনচার্জের সৌজন্যে সাক্ষাৎ।

এনসিপি’র নেতাদের সঙ্গে ডিমলা থানার নবাগত অফিসার ইনচার্জের সৌজন্যে সাক্ষাৎ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা থানার নবাগত অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের যোগদানে ডিমলা উপজেলার জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান ও সদস্য সচিব রাশেদ ইসলামসহ নবাগত ওসি’র সঙ্গে ডিমলা উপজেলার এনসিপি’র নেতাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও নবাগত ওসি কে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার এনসিপি’র নেতাকর্মীরা।

এ সময় নবাগত ওসি আশরাফুল ইসলাম বলেন, ডিমলা থানায় সেবা নিতে এসে কোনো সাধারণ মানুষ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সাথে দেখা হবে। ওসি আরো বলেন অপরাধ দমনের পাশাপাশি জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক আরো সুদৃঢ় করা হবে, ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই, ডিমলা উপজেলাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে থানা পুলিশের পক্ষ থেকে পুলিশি কার্যক্রম চলমান থাকবে।

এ সময় এনসিপি’র নেতাকর্মীরা আশা করেন, নবাগত ওসি মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বসহ ওসি আশরাফুল ইসলামের সহযোগিতায় ডিমলা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে এবং ডিমলা উপজেলার সাধারণ মানুষ দ্রুত, সহজ ও হয়রানিমূলক পুলিশি সেবা পাবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: