Monday, May 18, 2026
Monday, May 18, 2026
Homeবিশেষ প্রতিবেদনকর্মস্থলে নিরাপত্তা চাই শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন।

কর্মস্থলে নিরাপত্তা চাই শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১৮ মে) দুপুর ২:০০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান।এছাড়াও সেখানে বক্তব্য প্রদান করেন মেডিকেল অফিসার ডা. মমিনুর রহমান (সনেট) ও ডা. মো. মনিরুজ্জামান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, চিকিৎসকেরা দিন-রাত নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ কর্মস্থলেই চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই। শরীয়তপুরে যেভাবে একজন কর্তব্যরত চিকিৎসকের ওপর কাপুরুষোচিত ও বর্বর হামলা চালানো হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ মে (শনিবার) আনুমানিক রাত ১.০০ টায় শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা প্রদানকালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাসিরের ওপর একদল দুষ্কৃতকারী ন্যক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিবাদে এবং সারা দেশের চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে আজ ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য শতভাগ নিরাপদ কর্মপরিবেশ এবং বিশেষ নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: