
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় ছাত্রশক্তি’তে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় ছাত্রশক্তিতে যোগ দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার জনতা ডিগ্রি মহাবিদ্যালয়ের হলরুমে জাতীয় ছাত্রশক্তি ডিমলা উপজেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে তারা সংগঠনটিতে যোগ দেয়।
জাতীয় ছাত্রশক্তি ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক তুষার ইমরানের সভাপতিত্বে এবং সদস্যসচিব উমর ফারুক (সুমন) ও যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আবু সাঈদ লিয়ন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরশাদ হুসাইন। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সাইদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি নীলফামারী জেলা শাখার আইন সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, দপ্তর সম্পাদক মো. জবের আত্তারি, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন, এনসিপি ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল ইসলাম জিয়া, জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. সৈয়দ মেহেদী হাসান আশিক, জাতীয় যুবশক্তি রংপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোতায়াক্কিল বিল্লাহ শাহ ফকির, জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. ইমরান আলী শাহ, সদস্যসচিব মো. সাকিব ইসলাম এবং জাতীয় যুবশক্তি ডিমলা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব মো. মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে ছাত্রদের দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধ ও কাজ করার আহ্বান জানায় বক্তারা। তারা আশা প্রকাশ করেন যে ডিমলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম নতুন ছাত্রদের যোগদানের মাধ্যমে আরও গতিশীল হবে।


