Saturday, August 22, 2026
Saturday, August 22, 2026
Homeবিশেষ প্রতিবেদনগয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে নিয়োগ বিজ্ঞপ্তি।

গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে নিয়োগ বিজ্ঞপ্তি।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খাদেম নিয়োগ দেয়া হবে যারা প্রার্থী হতে আগ্রহী আগামী ২৭ আগস্ট এর মধ্যে দরখাস্ত দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আদেশক্রমে পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি।

পশ্চিম খড়িবাড়ি মসজিদের সভাপতি অবসরপ্রাপ্ত কর কমিশনার রংপুর, জনাব আলহাজ্ব আবু ইসহাক সাহেব ও সাধারণ সম্পাদক হাকিম খন্দকারের স্বাক্ষরে এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ-এর জন্য নিম্নোক্ত পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীকে নিম্নবর্ণিত যোগ্যতা, শর্তাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন স্বাক্ষরকারী বরাবর আগামী ২৭/০৮/২০২৬ ইং তারিখের মধ্যে মোবাইল নম্বরসহ স্বহস্তে লিখিত দরখাস্ত সরাসরি সভাপতি বরাবর জমা দেওয়ার জন্য আহবান করা হলো, ক্র: নং পদের নাম ও যোগ্যতা, ০১ ইমাম দাওরায়ে হাদিস/ ফাজিল/কামিল/ স্নাতকোত্তর (আরবি) মানসম্মত তেলাওয়াতকারী হতে হবে, এবং ন্যূনতম বয়েস ৩০-৫০ এর মধ্যে হতে হবে। ০২ খাদেম মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অজুখানা ও মসজিদের অন্যান্য প্রয়োজনীয় সেবামূলক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতা থাকতে হবে ও দায়িত্বশীল ভদ্র ও ভালো চরিত্রের অধিকারী হতে হবে এবং হাদিয়া সম্মানী আলোচনা সপেক্ষে।

শর্তাবলী, ১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ও বিবাহিত হতে হবে। ২. প্রার্থীকে অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা সম্পূর্ণ এবং হানাফী মাযহাবের অনুসারী হতে হবে। ৩. হাফেজ, মুফতি দাওরায়ে হাদিসসহ ফাজিল /কামিল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৪. আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ও এনআইডির ফটোকপি, নাগরিকৃত সনদ ও ২ কপি রঙিন ছবিসহ জমা দিতে হবে। ৫. যে কোনো জামে মসজিদে ইমাম হিসেবে সর্বনিম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬. আবেদন ফি বাবদ ইমাম ৩০০ টাকা এবং খাদেম ১০০ টাকা আবেদনের সাথে জমা দিতে হবে (অফেরতযোগ্য)। ৬. পরীক্ষার তারিখ ও সময় ২৮/০৮/২০২৬ ইং রোজ শুক্রবার সকল ১০ ঘটিকায় স্থান: অত্র মসজিদ।

বি দ্রঃ পরীক্ষার দিন আবেদনকারীকে অবশ্যই মূল সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। নির্বাচিত প্রার্থীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত জাতীয় বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। যোগাযোগ ০১৭২৯৫৬৫৪৮৫, ০১৭২১৯০৮০৩৩।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: