Saturday, July 25, 2026
Saturday, July 25, 2026
Homeজাতীয়ছাত্রদের আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: প্রকাশ, প্রিয়াঙ্কা, আরমান, নাহিদ, মাহবুবদের প্রতিক্রিয়া।

ছাত্রদের আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: প্রকাশ, প্রিয়াঙ্কা, আরমান, নাহিদ, মাহবুবদের প্রতিক্রিয়া।

আরমান মালিক, প্রিয়াঙ্কা চোপড়া, প্রকাশ রাজ, নাহিদ ইসলাম, মাহবুব চৌধুরীর ছবি।

আন্দোলনে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকাসহ বাংলাদেশের সাবেক ছাত্র নেতারা।

নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে দীর্ঘদিনের শিক্ষার্থী আন্দোলনের পর তার পদত্যাগ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ফায়ে ডিসুজার একটি পোস্টে হাততালি, হাততালি ও হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

অন্যদিকে বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, তরুণদের শক্তি।

দক্ষিণ ভারতী অভিনেতা প্রকাশ রাজ, নিজেই আন্দোলনের সময় নয়াদিল্লির জন্তর মন্তরে উপস্থিত ছিলেন।আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে লেখেন, প্রিয় শিক্ষার্থীরা ও সোনম ওয়াংচুক স্যারসহ সবাইকে অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন, তরুণদের ঐক্য পরিবর্তন আনতে পারে।

বাংলাদেশের এই ধরনের আন্দোলনের দুই সাবেক নেতা ২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম নায়ক এনসিপির আহবায়ক, বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম ভারতের আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশের ছাত্র-জনতা ও জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে তাদের এই আন্দোলনকে সফল ও সাধুবাদ জানান।

জুলাই আন্দোলনের অন্যতম সেনানি, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা, বিএনপি নেতা মাহবুব চৌধুরী এই প্রতিবেদককে বলেন, ভারতের বিপ্লবীদের রক্তিম শুভেচ্ছা। আমরা ৯০ ও ২৪ এর স্বৈরশাসককে বিদায় করেছি, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নস্যাৎ করার অপচেষ্টা রুখে দেয়া হবে। আবু সাইদ ও মুগ্ধদের মত হাজারো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ কোনো গোষ্ঠী বা দলের নয়, এটি এ দেশের সর্বস্তরের জনগণপর। আহত ও পঙ্গুত্ব বরনকারী জুলাই যোদ্ধদের যথাযথ চিকিৎসাসেবা ও পুর্নবাসনে সরকার সর্বোচ্ছ গুরুত্ব দিচ্ছে এবং ফ্যাসিবাদী আমলের নির্যাতনকারীদের বিচার করবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: