Saturday, May 30, 2026
Saturday, May 30, 2026
Homeরাজনীতিরোগীদের খোঁজখবর নিতে ডিমলা হাসপাতালে এমপি।

রোগীদের খোঁজখবর নিতে ডিমলা হাসপাতালে এমপি।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে অব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অধ্যক্ষ নীলফামারী-১ আসনের এমপি মাওলানা আব্দুস সাত্তার ডিমলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন।

২৯ মে, শুক্রবার রাতে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ পরিদর্শন করেন এবং রোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সচিব কাজী রোকনুজ্জামান বাকুল, পিএস রফিক আজির, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, নার্স এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে এমপি হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা, ওয়ার্ডের পরিবেশ, পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, জনবলের ঘাটতি এবং অ্যাম্বুলেন্স পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরাসরি রোগীদের কথা শোনেন এবং অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি হাসপাতালের ওয়ার্ড ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও কঠোর নির্দেশনা দেন। তিনি রোগীদের দেওয়া খাবারের গুণমান, পুষ্টিগুণ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য তদারকি বাড়ানোরও নির্দেশ দেন।

হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে তিনি আরও স্পষ্টভাবে বলেন, যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি হাসপাতালের সমস্ত প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত ত্রুটি যত দ্রুত সম্ভব সমাধান করার নির্দেশ দেন। তিনি আরও বলেন যে, সরকার ডিমলা সদর হাসপাতালকে একটি আধুনিক, জনবান্ধব ও মানসম্মত চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি এও আশ্বাস দেন যে, বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের পাশাপাশি হাসপাতালটিকে আধুনিকীকরণের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: