
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
একটি জরুরি ঘোষণা, নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের জননেতা, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের এলাকায় বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক দিনের সফরে পরিদর্শনে বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী মো: শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ ১৯ই জুন (শুক্রবার) নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে ডালিয়া আসতেছেন।
তিস্তা নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে ডিমলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানানো যাচ্ছে। সময়: সকাল ১১:০০ ঘটিকা তারিখ: ১৯ জুন ২০২৬, আজ শুক্রবার আপনারা সকলেই সমাবেত হবেন ডালিয়া ১ নাম্বারে,
আসুন তিস্তা পাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের দাবিকে আরও শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকি। আহ্বানে: ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।


