Friday, April 17, 2026
Friday, April 17, 2026
Homeসারা বাংলাজ্বালানি সরবরাহ ও বিতরণে অনিয়ম ঠেকাতে ডিমলায় ফুয়েল কার্ড চালু হচ্ছে।

জ্বালানি সরবরাহ ও বিতরণে অনিয়ম ঠেকাতে ডিমলায় ফুয়েল কার্ড চালু হচ্ছে।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

জ্বালানি সরবরাহ ও বিতরণে অনিয়ম ঠেকাতে নীলফামারী জেলায় ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। (১৩ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়।

সভায় জানানো হয় যে, জেলায় জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিশেষ করে, মোটরসাইকেলে করে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে কালোবাজারে চড়া দামে বিক্রি, দলবদ্ধভাবে ফিলিং স্টেশনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ‘গণ’ পরিস্থিতি তৈরির মতো ঘটনা ঘটছে। এইসব অনিয়ম রোধ করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগ্রহী গ্রাহকরা তাদের স্থায়ী ঠিকানার ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে: জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুটি পাসপোর্ট আকারের রঙিন ছবি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, যানবাহন নিবন্ধন সনদ এবং ট্যাক্স টোকেনের ফটোকপি।

এছাড়াও, কৃষকরা সেচের কাজের জন্য ডিজেল পেতে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসগুলোর মাধ্যমে ফুয়েল কার্ড সংগ্রহ করার সুযোগ পাবেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো জনগণের দুর্ভোগ লাঘব করা এবং জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এ বিষয়ে ইতোমধ্যে ডিমলা উপজেলায় একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল থেকে ডিমলা উপজেলায় এই কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সমন্বয় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিলিং স্টেশন মালিক সমিতির প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: