
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারীর ডিমলা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে এনসিপি ডিমলা উপজেলার আহ্বায়ক শাহ আজিজ ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা এনসিপি’র আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ, যুগ্ম সদস্য সচিব মোস্তফা কামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ আসিফ ইকবাল, ডোমার উপজেলা আহ্বায়ক জাবেদ আলী সরকার,ডিমলা উপজেলা সদস্য সচিব মোঃ রাশেদ ইসলাম, ডিমলা উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক অজিবর রহমান লেবু, জেলা যুব শক্তির সদস্য সচিব মোঃ রাব্বি ইসলাম, জেলা শ্রমিক শক্তির সদস্য সচিব জাফর হোসেন জাকির, উপজেলা যুব শক্তির সদস্য সচিব মোসলেম উদ্দিন, উপজেলা যুব শক্তির মুখপাত্র আশরাফুল ইসলাম,উপজেলা ছাত্র শক্তির সদস্য সচিব উমর ফারুক সুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। শনিবার ( ১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) ডিমলা উপজেলার অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নবগঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানায় ও নবগঠিত কমিটির সব সদস্য একে অপরের সঙ্গে পরিচিত হন এবং আগামী দিনে সাধারণ মানুষের অধিকার আদায় ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়।



