
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ব্যবস্থাপনা কমিটির (সিএমসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯জুন) ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। সভায় কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশ এবং সমাজ গঠনে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ক্লাবের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা সভা করা হয়। সভায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রাণী রায়সহ উপজলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীরাসহ উপজেলার সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।


