Thursday, July 30, 2026
Thursday, July 30, 2026
Homeআইন আদালতডিমলায় জুয়া খেলার আসর থেকে ৮ জুয়ারু আটক।

ডিমলায় জুয়া খেলার আসর থেকে ৮ জুয়ারু আটক।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় জুয়া খেলার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ। ২৯ জুলাই গভীর রাতে উপজেলার শালহাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাবুরহাট এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে শহিদুল ইসলাম সেলিম (৪২), সুরেশ সিংহ রায়ের ছেলে নির্মলেন্দ রায় (৪৬), মৃত শুজারু বর্মণের ছেলে দীনবন্ধু রায় (৫৪), বজেন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (৩২), সালহাটি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে লাবলু ইসলাম (২৮), আকাশকুড়ি এলাকার নুরুল হকের ছেলে রফিকুর ইসলাম (৩২), মৃত দেলোয়ার হোসেন ছেলে নুর ইসলাম (৪৫), জলঢাকা উপজেলার পশ্চিম গোলমন্ডা মোখছেদুর রহমান (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে আটককৃতরা শালহাটি এলাকার একটি বাড়িতে জুয়া খেলছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৮ জনকে আটক করেন। এছাড়াও সেখান থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, জুয়া খেলার আসর থেকে তাদের আটক করে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: