Monday, August 3, 2026
Monday, August 3, 2026
Homeআইন আদালতডিমলায় পুলিশের অভিযানে ভারতীয় ৭৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ।

ডিমলায় পুলিশের অভিযানে ভারতীয় ৭৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

মাদকবিরোধী অভিযানে ভারতীয় ৭৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশ।

দেখতে অনেকটা ফেনসিডিলের মতো এ সিরাপ ভারতে কোডিনযুক্ত কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হয়। তবে চোরাই পথে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এনে এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের মাদকসেবীদের কাছে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া এলাকায় অভিযান চালায় ডিমলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৭৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এস্কাফ সিরাপের বোতলের আকার, পরিমাণ ও প্যাকেজিং অনেকটাই ফেনসিডিলের মতো। এর আগেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ধরনের সিরাপ জব্দ করেছে। সোমবার (৩ আগস্ট) গণমাধ্যম কর্মীদের ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিমলা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক চোরাচালান, এবং মাদক কারবারিদের ও মাদক সেবনের সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: