Wednesday, September 9, 2026
Wednesday, September 9, 2026
Homeসারা বাংলাডিমলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

ডিমলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প থেকে শত শত দরিদ্র ও অসহায় রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এসময় রোগীদেরকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা এবং ওষুধ পেয়ে সন্তুষ্ট উপজেলার বাসিন্দারা।

এ সময় জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ।

এ সময় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা আগত রোগীদের আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আসা চিকিৎসাপ্রার্থীদের অধিকাংশই নিম্ন আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষজন। চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে তাঁদের মুখে হাসি ফুটেছে। পরে অতিথিরা বলেন অসহায় ও দরিদ্র রোগীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই আয়োজন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: