Wednesday, June 17, 2026
Wednesday, June 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত।

ডিমলায় বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় )পর্যায়ে নারী ক্ষমতায়নে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় নারীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা ও উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত “তথ্য আপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে (৭ জুন ২০২৬) ডিমলা সদর ইউনিয়নে নারীদের নিয়ে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: ইমরানুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ড. রাশেদুজ্জামান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বীরেন্দ্র নাথ রায়সহ আরও অনেকেই। উক্ত উঠান বৈঠকে গ্রামীণ নারীদের দৈনন্দিন জীবনযাত্রা সহজীকরণ, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধসহ নারীদের সার্বিক ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উল্লেখ্য, প্রান্তিক জনগোষ্ঠী ও সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্র” সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে বিনামূল্যে পৌঁছে দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: