Monday, November 9, 2026
Monday, November 9, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

ডিমলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা সদরের বাবুর হাট গ্রামের পশ্চিম পাড়া হোলার জুম্মা নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ( ৮০) শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না’লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরে রবিবার(৮ নভেম্বর) উপজেলার বিজয় চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জাতীয় পতাকা মোড়ানো কফিনকে একটি স্মার্ট পুলিশ দল স্যালুট জানায়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের ও দাফন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ও ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, এবং ডিমলা থানার সদস্যরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয় এবং অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি ও তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরিবারের সদস্যরা রাষ্ট্রের এই সম্মানজনক আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এই সাহসী সন্তানের মৃত্যুতে ডিমলার মানুষ একজন গর্বিত মুক্তিযোদ্ধাকে হারালো। জানাযা নামাজের উপস্থিত মুসলিমরা বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য