Sunday, August 2, 2026
Sunday, August 2, 2026
Homeজাতীয়ডিমলায় বুড়ি তিস্তা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী।

ডিমলায় বুড়ি তিস্তা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার বুড়িতিস্তা নদীর ওপর নির্মিত বুড়িতিস্তা ব্যারেজ ও জলাধারের সমস্যা নিয়ে বুড়ি তিস্তা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে এবং এ বছরের শেষের দিকেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এর দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে। শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা সেচ প্রকল্প ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কীভাবে দ্রুততার সঙ্গে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে। আমার বিশ্বাস, অন্তত পাইলট প্রকল্প হিসেবে হলেও এ বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব।

পরিদর্শনকালে তিনি ১৯৬৭ সালে সূচিত বুড়িতিস্তা সেচ প্রকল্পের ১৩০ কোটি টাকার আটকে থাকা পুনর্খনন কাজের আইনি জটিলতা নিরসনে চলতি মাসের মাঝামাঝি সময়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকের আশ্বাস দেন।

এছাড়া ডিমলার ঝুনাগাছ চাপানী এলাকায় নদীভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমাদের সরকারের কমিটমেন্ট একটাই, আমরা চাই না কোনো মানুষের একটি বাড়ি, একটি ঘর বা এক ইঞ্চি জমিও নদীতে বিলীন হয়ে না যায়।

এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: